ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৪:১৫
অ- অ+

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের অস্থিতিশীল বাজার থেকে ভারতে তেল পাচার রোধে কঠোর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকতে কী পরিমাণ তেল আছে, তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। একইভাবে ভারতে ফেরার পথে পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজার বাসিন্দারা চায় ফাইনালে শেষ হাসি স্পেনই হাসুক
ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল
বিশ্বকাপজয়ীরা কেন আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারেন না
নির্ভুল আবহাওয়া পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা