ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ কখনো আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান হামলা–পাল্টা হামলার মধ্যেই আজ শনিবার তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন নিয়েই তাদের কবরে যেতে হবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে তাঁর প্রশাসন ইরানের সঙ্গে কোনো আলোচনা করবে না।
এদিকে এক সপ্তাহ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে অস্থায়ীভাবে তিন সদস্যের একটি পরিষদ রাষ্ট্র পরিচালনা করছে। এই পরিষদে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাশাপাশি বিচার বিভাগের প্রধান গুলাম হোসেইন মোহসেন এজেই এবং জ্যেষ্ঠ আলেম আলিরেজা আরাফি অন্তর্ভুক্ত রয়েছেন।
সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে হামলা–পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এর প্রভাব উপসাগরীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













