হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা সূত্রে জানা যায়, তিনি নবীগঞ্জ থানার মামলা নং-১৩ (তারিখ ৯ নভেম্বর ২০২৫), জিআর-২৫৮/২৫ মামলায় ৩৪২/৩০২/১০৯/৩৪ ধারায় অভিযুক্ত হয়ে গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে কারাগারে হাজতি হিসেবে আসেন।
কারা হাসপাতালের নথি অনুযায়ী, তিনি জ্বর ও মৃগী রোগে ভুগছিলেন এবং হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে বুধবার সকাল ৯টা ৪২ মিনিটে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা যায়।(ঢাকা টাইমস/১১মার্চ/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































