নিহত বেড়ে ১৩: রামপালে বাস–মাইক্রোবাস সংঘর্ষে নিহতের ১২ জন একই পরিবারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৮:৪৬| আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:১৪
অ- অ+

বাগেরহাটের রামপাল উপজেলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বেলাইব্রিজ এলাকাতে খুলনা–মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অন্যদের মরদেহ নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তিদেরও সেখানে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে সব হতাহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা