উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।
বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শেই মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে, বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতলে যান। সাক্ষাৎকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
গত বুধবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













