১০ লাখ টাকার বিদেশি মদসহ আটক ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪
অ- অ+

বাগেরহাট জেলার মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র: বাসস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পয়ঃনিষ্কাশনের ড্রেন খুঁড়তে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা
দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা