ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১১:১৫| আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:২৩
অ- অ+

ইরান থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।হামলার ফলে কয়েকটি স্থানে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার দেওয়া এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়’ রয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটির পুলিশ।

পুলিশের এক মুখপাত্র বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো একাধিক এলাকায় ছড়িয়ে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ সদস্য ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল কাজ করছে।

এদিকে বাহরাইনের রাজধানী মানামায় রবিবার ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা