মিসাইল আশঙ্কায় হরমুজ প্রণালিতে আটকে পড়েছে এমভি জয়যাত্রা, নিরাপত্তা ঝুঁকিতে ৩১ জন নাবিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১৪:০৪| আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৪:০৬
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরে মিসাইল আশঙ্কায় হরমুজ প্রণালিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আটকা পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি প্রণালী অতিক্রমের চেষ্টা করে ফিরে এসেছে। জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জাহাজটির নিরাপদ চলাচলের জন্য কূটনৈতিক সহায়তা চাওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি শারজার উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল এবং কাতারের একটি বন্দরে স্টিল কয়েল বোঝাই করে জেবেল আলী বন্দরে পৌঁছায়। সংঘাত শুরু হওয়ার পর সেখান থেকে দেশে ফেরার জন্য নতুন পণ্য বহনের পরিকল্পনা বাতিল করে নিরাপদে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, হরমুজ প্রণালী এখন প্রায় সম্পূর্ণভাবে বন্ধ। সেখানে কয়েকটি জাহাজে মিসাইল বা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এমভি জয়যাত্রা শারজাহের নোঙর এলাকায় অবস্থান করছে এবং নাবিকদের খাবার, পানি ও জ্বালানি পর্যাপ্ত।

ঢাকায় নিযুক্ত কূটনীতিক জালিল রাহিমী জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি পরিবহনকারী জাহাজকে নিরাপদে প্রণালী অতিক্রমে সহযোগিতা করতে ইরান প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর অনুরোধে বিষয়টি তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সংঘাত শুরু হওয়ার পর অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। পারস্য উপসাগরে বর্তমানে প্রায় ১১০টি তেলবাহী ট্যাংকারসহ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদ গন্তব্যে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

বিশ্ব শিপিং কাউন্সিলের প্রধান নির্বাহী জো ক্রামেক বলেন, সংঘাতে যুক্ত নয়েও নাবিকেরা এখন অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক পরিস্থিতির মুখে রয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা