ইসরায়েলে প্রথমবার ইরান শক্তিশালী ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১০:৫৮
অ- অ+

ইসরায়েলের বিভিন্ন স্থানে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৫৪তম দফার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ‘সিজ্জিল’ নামক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দুই টন ওজনের ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র সজ্জিত ভারী ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘খেইবার শেকান’, ‘কদর’ এবং ‘ইমাদ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি কমান্ড সেন্টার, সামরিক অবকাঠামো ও সৈন্যদের অবস্থানগুলো।

বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী, ‘সিজ্জিল’ হলো একটি মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র সাত মিনিটে পাড়ি দিতে পারে।

এদিকে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা আরেক দফার ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে।

আগের দফার হামলার খবর আসার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলাটি চালানো হয়েছে।

উল্লেখ্য, টানা ১৭ দিন ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলছে। এতে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে এক হাজারের বেশি।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ