ইরানের কঠোর হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের: নিউইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১২:১৯
অ- অ+

ইরানের বিরুদ্ধে চলমান হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (১৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে জানা গেছে যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। ওই আলোচনায় ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক চাপ বজায় রাখার পরামর্শ দিচ্ছেন সৌদি যুবরাজ।

এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আকস্মিক হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল। তাদের প্রতিবেদনে বলা হয়, ওই চাপের প্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়।

তবে প্রকাশ্যে সৌদি যুবরাজ কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তেহরানের বিরুদ্ধে হামলার জন্য সৌদি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ভিন্ন বার্তা দেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে সতর্ক করে সৌদি যুবরাজ বলেন—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতির পরিণতি আরও খারাপ হতে পারে।

হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, আলোচনার সময় সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, এ প্রসঙ্গে সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর–এর একটি পুরোনো পরামর্শও আলোচনায় এসেছে। সেই পরামর্শ ছিল—শত্রুর মূল উৎস বা নেতৃত্বকে সম্পূর্ণভাবে নির্মূল করা।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ