ইরানের ড্রোন হামলায় ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২
অ- অ+

ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেন।

হকিন্স জানান, আহত সেনাদের মধ্যে প্রায় ১৮০ জন চিকিৎসা শেষে ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন। আহতদের শরীরে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণের টুকরোর আঘাত এবং আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতির মতো জটিলতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিভিন্ন ফ্রন্টে হামলার মুখে পড়ে তারা হতাহত হন।

মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই হতাহতের বড় অংশের জন্য দায়ী ইরানের ‘একমুখী’ বা ওয়ান-ওয়ে ড্রোন হামলা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির প্রধান কারণ এসব ড্রোন হামলা। নির্ভুল লক্ষ্যভেদ এবং প্রযুক্তিগত সক্ষমতার কারণে এই ড্রোনগুলো মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

(ঢাকাটাইমস/১৭ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ