ইসলামী ব্যাংকে নতুন পরিচালক আব্দুল হামিদ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ১৮:৪৫
অ- অ+

পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তাকে সোমবার অপসারণ করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ব্যাংকের পুনর্গঠিত পর্ষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

নতুন দায়িত্ব গ্রহণের পর হামিদ বলেন, ‘অগ্রাধিকার থাকবে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করার দিকে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ব্যাংকের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা পদক্ষেপ নেব, যাতে ব্যাংকটি ভালো অবস্থানে পৌঁছাতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান জানান, স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তিকে নিয়োগ দেওয়াকে রুটিন কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর