শহীদ পুলিশ পরিবারের হাতে উপহার তুলে দিলেন রাজবাড়ীর এসপি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৬, ২০:৪৭
অ- অ+

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার।

মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া পুলিশ সদস্যদের পরিবারের হাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পাঠানো উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এসময় পুলিশ সুপার বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেসব সহকর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা আমাদের গর্ব। ঈদের এই আনন্দঘন সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও পুলিশ বাহিনী সবসময় তাদের পাশে থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা