ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে ধস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১১:২১
অ- অ+

ঈদুল ফিতরের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা। এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

এর আগে সর্বশেষ ১৪ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, সেদিন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।

ঈদের আগে স্বর্ণের দামে এই পতন বাজারে স্বস্তি ফেরাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর