সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ঈদ উপলক্ষে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হচ্ছে প্রধান জামাত। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও ঈদের বিশেষ নামাজ আদায় করছেন মুসল্লিরা।
তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের কারণে কিছু দেশে নিরাপত্তা বিবেচনায় উন্মুক্ত ঈদগাহে জামাত আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বাইরেও অস্ট্রেলিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশে আজই ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
অন্যদিকে, এশিয়ার অনেক দেশ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। এমন দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া,মরক্কোসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ।
(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































