ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে চাপের মুখে ট্রাম্প, বের হওয়ার পথ খুঁজছেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ১৪:৪২
অ- অ+

ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এখন এই সংঘাত থেকে বেরিয়ে আসার কৌশল খুঁজছে ওয়াশিংটন।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এক বিশ্লেষণে বলেন, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না এবং উত্তেজনা আরও বাড়ানোর মতো বিকল্পগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষণে বলা হয়, ইরান ইতোমধ্যে পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে এবং তাদের আঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি)ভুক্ত দেশগুলোর জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক বাজারে, যা যুক্তরাষ্ট্রের জন্যও বড় উদ্বেগের কারণ।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন দ্রুত সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি ইরান ও তার মিত্রদের আঞ্চলিক হামলা বন্ধ করতে বলেছে এবং পরিস্থিতিকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে।

ইউরোপীয় নেতারা বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার ওপর জোর দিয়ে জ্বালানি ও পানি স্থাপনায় হামলা বন্ধে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা