ঈদের দিনে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৬, ১৫:১২
অ- অ+

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে এবং আহত হৃদয় পাশের শ্বশানপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঈদের দিন দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজনে রাস্তায় ছিটকে পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত হৃদয় চিকিৎসাধীন আছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা