বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও ধস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ০৮:১১
অ- অ+

আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধস নেমেছে স্বর্ণের দামে। একদিনের ব্যবধানে মূল্যবান এই ধাতুটির দাম ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে।

রবিবার (২২ মার্চ) স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৪ ডলারে।

বিশ্ববাজারে এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পরিবর্তন হলে তার সরাসরি প্রতিফলন দেখা যায় স্থানীয় বাজারেও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বৈশ্বিক দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে যে কোনো সময় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাজুস স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা সেদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়।

সর্বশেষ নির্ধারিত দামে, দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর