ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১৩:৫৭
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হতে যাচ্ছে।

রমজান মাসে পোস্ট ক্লোজিং সেশনসহ ৩ ঘণ্টা ৫০ মিনিট লেনদেন হলেও ঈদের পর প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে উভয় শেয়ারবাজারে।

শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৭ মার্চ থেকে সোমবার পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রমসহ উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

স্টক এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরবে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

রমজানে উভয় শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়েছে। পুরো মাসজুড়ে ডিএসই ও সিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর