কাশিয়ানীতে স্কুলের মাঠ দখল করে দেয়াল, শিক্ষা কার্যক্রম বিঘ্নের শঙ্কা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ২১:০২| আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২২:০৬
অ- অ+

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সম্প্রীতি বিদ্যানিকেতন’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত এলাকায় বিদ্যালয়টির অবস্থান।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৭ সালে কাঠামদরবস্ত এলাকায় প্রায় তিন একর জমির ওপর ‘সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রতি)’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি তদারকির জন্য ‘বাস্তব নামের আরেকটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়।

বর্তমান ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গাজুড়ে ‘সম্প্রীতি বিদ্যানিকেতন স্কুলটি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬২ জন শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করছে এবং ৯ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, একই এলাকার প্রভাবশালী আজাদ খান বিদ্যালয়ের সামনের মাঠে প্রায় ৭ শতাংশ জমি দখল করে স্কুল ভবনের মাঝবরাবর দেয়াল নির্মাণ করছেন। এতে বিদ্যালয়ের কক্ষে আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খণ্ডিত হয়েছে মাঠটি।

জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। তবে অভিযোগ উঠেছে, মামলা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছে।

বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা নির্মাণকাজ বন্ধের দাবি জানান।

যার বিরুদ্ধে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে, আজাদ খান নামের ওই ব্যক্তি তা সঠিক নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠানের জমি দখল করিনি। আমি আমার নিজস্ব জমিতে কাজ করছি। আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল এসেছিল এবং এ বিষয়ে আগামী শুক্রবারে বসার কথা রয়েছে।

সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রতি) সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা উপেক্ষা করে ঈদে অফিস বন্ধ থাকার সুযোগে দখলকারীরা কাজ চালিয়ে যাচ্ছে। অফিস খোলার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

(ঢাকাটাইমস/২৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা