মাসুদ উদ্দিনের দখলে থাকা বাড়ি ১৭ বছর পর ফিরে পেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৭:২১
অ- অ+

দীর্ঘদিন ১৭ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা গুলশানের বাড়িটি দখলমুক্ত করেছেন সাবেক আমলা ও বিএনপি নেতা এএইচ মোফাজ্জল করিম। দখল করা ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে মদ-সিসা বার এবং ডিজে পার্টির আয়োজন হতো।

জানা যায়, গুলশানের ৫০ নম্বর সড়কে ২০০৩ সালে পাঁচ কাঠা জমির ওপর ছয়তলা বাড়িটি নির্মাণ করেন মোফাজ্জল করিম। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বাড়িটির দখল নেন বলে অভিযোগ।

পরবর্তী সময়ে সেখানে ‘কোয়ালিটি ইন’ নামে একটি আবাসিক হোটেল চালু করা হয়। অভিযোগ রয়েছে, ছয়তলা হোটেলটিতে অবৈধভাবে মদের ব্যবসা এবং নিয়মিত ডিজে পার্টির আয়োজন হতো। এ নিয়ে আপত্তি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্নভাবে হয়রানির শিকার হন বলেও অভিযোগ আছে।

মোফাজ্জল করিম বলেন, দীর্ঘ সময়ে বাড়িটির ভাড়া বাবদ প্রায় ৭ কোটি টাকার বেশি পাওনা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কার্যকর সহায়তা পাননি বলে দাবি করেন।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে গেলে ১১ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হোটেল থেকে বিদেশি মদ জব্দ করে এবং দুজনকে গ্রেপ্তার করে। এরপর হোটেলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মালিকপক্ষ বাড়ির দখল ফিরে পায়।

এদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীকে সম্প্রতি একটি মানব পাচার মামলায় গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা