শিলাবৃষ্টিতে লালমনিরহাটে ব্যাপক ক্ষতি, ফুটো টিনের চাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ১৭:২৮
অ- অ+

আকস্মিক ঝড় ও প্রলয়ংকরী শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা। মাত্র ১০ মিনিটের এই দুর্যোগে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া ঝড়টি জেলার সদর, আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। শিলাবৃষ্টির তীব্রতায় অনেক টিনের ঘরের চাল ফুটো হয়ে যায় এবং বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বসতঘরের ওপর।

কালীগঞ্জ উপজেলার বাসিন্দা রহিমা বেগম বলেন, রাতের বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা পড়ায় চরম আতঙ্কে ছিলেন তারা। সন্তানদের নিয়ে রাত কাটাতে হয়েছে নির্ঘুম অবস্থায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবার এমন শিলাবৃষ্টি হলে ঘর ভেঙে পড়তে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। আদিতমারী উপজেলার কৃষক মাহবুবুর রহমান জানান, তার ভুট্টাক্ষেতের বড় অংশ নষ্ট হয়ে গেছে। ঝড়ে গাছ হেলে পড়েছে এবং শুকাতে দেওয়া তামাকপাতা নষ্ট হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু হয়েছে। শামিমা আক্তার জাহান বলেন, শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তিনি জানান, তালিকা প্রস্তুত শেষে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা