শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১১:৪১| আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১২:১৩
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টায় দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে। অবতরণের আগেই ফ্লাইটটিকে নজরদারিতে রাখা হয়।

বিমানটি অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ফ্লাইটটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা টয়লেটের একটি প্যানেল খুলে ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়। বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে এসব বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম করে, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধার স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক