হবিগঞ্জে লুট হচ্ছে সিলিকা বালু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৯:১৩
অ- অ+

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে সিলিকা বালু লুটের মহোৎসবচলছে। প্রকাশ্যে দিন-রাত বালু উত্তোলন পাচার চললেও প্রশাসন নীরব। এতে করে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে হরিতলা এলাকায় নজিরবিহীনভাবে সিলিকা বালু তুলছে সংঘবদ্ধ চক্র। তারা রাতভর বালু তুলে শত শত ট্রাক্টর দিয়ে নির্দিষ্ট স্থানে জমা করে এবং পরে ডামট্রাকে বালু নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে। এভাবে দীর্ঘদিন ধরে সিলিকা বালুহরিলুটহচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বালু উত্তোলনের মাত্রা কয়েক গুণ বেড়েছে। তাদের ভাষ্য, বিগত কয়েক বছরেও এত ব্যাপকভাবে বালু লুট হয়নি। এখন প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে

অভিযোগ রয়েছে, প্রশাসন মাঝেমধ্যে নামমাত্র অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী কোনো প্রভাব ফেলছে না। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার পুরোদমে শুরু হয় বালু উত্তোলন পরিবহন কার্যক্রম

তথ্য অনুসন্ধানে জানা গেছে, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে নেপথ্যে যুক্ত রয়েছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা

এদিকে বালু উত্তোলনকে কেন্দ্র করে হরিতলা এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই দিন দিন বাড়ছে বালু উত্তোলনের মাত্রা।

বালু উত্তোলন বন্ধে ইতোমধ্যে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা প্রতিবাদ সভা ও মানববন্ধনের মতো কর্মসূচি নেওয়ার কথা ভাবছেন।

এলাকাবাসীর মনোভাব বুঝে যাওয়ায় তাদের সামাল দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে বালুখেকোরা

এলাকাবাসীর দাবি, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “হরিতলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। দ্রুতই আরো অভিযান পরিচালনা করা হবে। বালু লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাঝে মধ্যে অভিযান নয়, স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

(ঢাকাটাইমস/২৯মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা