রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন আরিফুর রহমান তুষার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৭:০১
অ- অ+

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত) রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফুর রহমান (তুষার)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অধিশাখার জারি করা ওই আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আরিফুর রহমান তুষারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক তিনি বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন। আরিফুর রহমান বৃহস্পতিবারই তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

এছাড়াও রুহুল কবির রিজভীর জন্য আরো দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

তারা হলেন- ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মশিউর রহমান ও জমাদার হিসেবে মহেদ আলী।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮
নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫