বৈশ্বিক অর্থনীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১৪:১৯
অ- অ+

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। এর জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ শতাংশের বেশি কমে ৪ হাজার ৭৯৫ ডলারে নেমে এসেছে, যা গত সপ্তাহের তুলনায় বড় ধরনের পতন। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী মার্কিন ডলারের কারণে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক সময় (জিএমটি) অনুযায়ী দিনের শুরুতে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯৫ দশমিক ৫১ ডলারে লেনদেন হয়। এটি গত ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন অবস্থান। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮১৪ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ ক্রয় ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বিক্রয়চাপ বাড়ছে এবং দাম নিম্নমুখী থাকছে।

আন্তর্জাতিক বাজারের এই প্রবণতার প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণবাজারেও। আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করেছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সত্ত্বেও বিনিয়োগকারীরা এখন নগদ ডলার ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের দিকে বেশি নজর দিচ্ছেন। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমে গেছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৮ থেকে ৯ শতাংশ কমেছে। যদিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বর্ণভিত্তিক ইটিএফে কিছু প্রবাহ বৃদ্ধি পেয়েছে, তবুও সামগ্রিক বৈশ্বিক চাহিদায় স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা