সরকার টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয়: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩৬| আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩৯
অ- অ+

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানিয়েছেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয়। টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়াতে চায় না সরকার।

আজ শনিবার সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক-বাজেট বৈঠকে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নেয়া কমানো ও টাকা ছাপানো থেকে সরে আসা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের কাছে অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গেছে। যেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।

আমির খসরু বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রবৃদ্ধি বাড়াতে বাজেটের আকার বাড়ানোর কোনো বিকল্প নেই। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াবে সরকার বলেও জানান এই মন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬