রাজনৈতিক দলসমূহ শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায়না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:২২
অ- অ+

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে কার্যকর ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকরা বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে এবং জাতীয় অর্থনীতির বর্তমান রুগ্ন অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে না।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের শ্রমিকশ্রেণীসহ সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মে দিবস মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার নতুন শপথ নেওয়ার দিন।

সাইফুল হক অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে শ্রমিকদের ভোট চাইলেও তাদের অধিকার নিশ্চিত করতে চায় না। তারা শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু গণতান্ত্রিক ও মানবিক অধিকার প্রদান করে না।

তিনি বলেন, গত দেড় দশক ধরে শ্রমজীবী মানুষের ভোটাধিকার কার্যত অনুপস্থিত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিস্থিতির কিছু পরিবর্তন হলেও বর্তমান নির্বাচনী ব্যবস্থায় শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। সর্বশেষ জাতীয় সংসদেও শ্রমিকদের কার্যকর উপস্থিতি নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীতেও দেশের শ্রমিকশ্রেণী চরম শোষণ, বঞ্চনা ও নিপীড়নের শিকার। বর্তমান মজুরি দিয়ে মাসের অর্ধেক সময়ও পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকেও অনেক শ্রমিক পরিবার বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকেও নানা সময়ে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি শ্রমিকদের জন্য জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণ, তাদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং সামগ্রিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নে নতুন সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বন্ধ কলকারখানা দ্রুত চালুর দাবিও জানান।

মে দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও জেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ ও র‍্যালির কর্মসূচি ঘোষণা করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮
নেহা বোরাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ, আদালতে তোলা হচ্ছে দিপকেকে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫