ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৬, ১২:৪১
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া হ্যান্ডকাপ, বিদেশি পিস্তল, গুলি, র‍্যাবের কটি, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ডেমরা থানাধীন আমান মার্কেট, মেন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলামিন ওরফে ‘মোটা আলামিন’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১১টার দিকে মেন্দিপুর বাজার থেকে প্রায় ৮০০ মিটার দূরের হাজী সিএনজি পাম্প এলাকা থেকে তার সহযোগী চালক মো. রায়হানকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি ভুয়া নাম্বার প্লেট, ছয়টি র‍্যাব কটি, দুটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, ‘পুলিশ’ লেখা স্টিকার, একটি লেজার লাইট, দুটি পুলিশ বাটন, একটি পকেট ওয়াইফাই রাউটার, ৩১টি সেনাবাহিনীর মাস্ক এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনও র‍্যাব, কখনও পুলিশের পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করত। অনেক সময় তারা যৌথ বাহিনীর অভিযান চালানোর ভান করে সেনাবাহিনীর মাস্ক ব্যবহার করত।

র‍্যাব আরও জানায়, আলামিন এই চক্রের নেতৃত্ব দিত। একসময় সে ইট-বালি ও মুরগির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সেই ব্যবসা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে রায়হান পেশায় চালক এবং ডাকাতির সময় যানবাহন সরবরাহ ও পরিচালনার দায়িত্ব পালন করত। সে ঘটনাস্থল রেকি, পালানোর পরিকল্পনা এবং লুটের মালামাল পরিবহনের কাজেও যুক্ত ছিল।

আলামিনের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে ৭১ লাখ টাকা র‍্যাব পরিচয়ে ডাকাতির মামলায় সে আসামি। এছাড়া ২০২৫ সালে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে খিলগাঁও, কেরানীগঞ্জ, মুগদা, টাঙ্গাইল সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট আটটি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4