স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১৬:১০
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুপুরের দিকে চিনকি আস্তানা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক স্পাইন প্রসিডিউর কর্মশালা, ৫ জটিল অস্ত্রোপচার সম্পন্ন
টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেনের মৃত্যু
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা