ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ০৯:০৩| আপডেট : ১১ মে ২০২৬, ১০:০৩
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে ‘ট্রাকসেল’ কার্যক্রমের আওতায় প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো সাধারণ ভোক্তাই এসব ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিদিন সারা দেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন এই কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা চিনি, মসুর ডালসহ বিভিন্ন নিত্যপণ্য কিনতে পারবেন।

এদিকে ঈদ উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে এবং সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন।

টিসিবি সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

সরকারের এই উদ্যোগে নিম্ন ও মধ্যআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর