ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৬, ১১:০৪| আপডেট : ১৯ মে ২০২৬, ১১:৪১
অ- অ+

ঈদুল আজহা উপলক্ষে নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত কাগুজে নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ইস্যু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব নোট ইস্যু কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও ধাপে ধাপে নতুন নোট সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত নোটগুলোর রং, আকার, নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। এসব নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে ছাপানো হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচলিত সিরিজে নতুন নকশার নোট বাজারে আসে। ওই নকশায় দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য স্থান পায় এবং পূর্ববর্তী সিরিজের পরিবর্তন আনা হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ২০, ৫০ ও ১০০ টাকার নোটও শিগগিরই ইস্যু করা হবে। তবে ১, ২ ও ৫ টাকার নোট আপাতত নতুনভাবে ছাপানো হয়নি। প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে বাজারে চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন স্বাক্ষরযুক্ত নোট বাজারে ছাড়ার মূল লক্ষ্য হলো প্রচলিত অর্থ সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঈদ উপলক্ষে বাজারে নগদ টাকার চাহিদা পূরণ করা।

(ঢাকাটাইমস/১৯ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মরদেহ উদ্ধার
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ