ঈদুল আজহায় ৭ দিন ব্যাংক বন্ধ, শিল্পাঞ্চল ও বন্দরে সীমিত কার্যক্রম চালু থাকবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১৪:০০
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক টানা সাত দিন বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। গ্রাহকরা এ সময় নিয়মিত সব ধরনের ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

২৫ ও ২৬ মে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

এ সময় ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও বুথগুলো সীমিতভাবে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের দীর্ঘ ছুটিতে নগদ লেনদেনের চাপ সামাল দিতে সব এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক সচল রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিকাশ, রকেট এবং নগদ উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/২০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর