দুই মামলা:

রামপুরায় শিশুকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা, মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১০:২৩
অ- অ+

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যা প্ররোচণার মামলায় প্রতিষ্ঠানটির অপর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রের নাম–মো. শিহাব হোসেন (১৯)।

বুধবার রাতে পাবনা জেলা বেড়া থানা এলাকা থেকে রামপুরা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সকালে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৯ মে রাত ১০টার সময় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহর (১০) গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে রামপুরা থানার একটি দল উর্দ্ধতন ঘটনাস্থলে যায় এবং লাশের সূরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

পুলিশ জানায়, সুরতহাল প্রস্তুতকালে ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ পরিলক্ষিত হওয়ায় অফিসারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মো. শিহাব হোসেন (১৯) নামক ছাত্রের বিরুদ্ধে ইতিপূর্বে মাদ্রাসার চারজন ছাত্রের সাথে অস্বাভাবিক যৌনচারে লিপ্ত হওয়ার জানায়। পরে কর্তৃপক্ষ থানায় এসে এ বিষয়ে শিহাব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। সেই এজাহারের রামপুরা থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়।

মতিঝিল বিভাগের ডিসি জানান, পরে রামপুরা থানার একটি আভিধানিক দল পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বুধবার রাতে শিহাবকে গ্রেপ্তার করে।

এদিকে, নিহত শিশু আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন গত ২০ মে রামপুরা থানায় শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক