ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২৬, ১৮:৪৬
অ- অ+

আসন্ন ঈদুল আজহার কেনাকাটা ও ছুটির দিনগুলোতে গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখতে এক জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিকালীন এটিএম বুথগুলোতে যাতে কোনোভাবেই টাকার সংকট না হয়, সেজন্য সার্বক্ষণিক পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার পাশাপাশি বুথের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত বুথগুলো পরিদর্শন করারও তাগিদ দেওয়া হয়েছে।

এটিএম বুথের পাশাপাশি ক্যাশলেস কেনাকাটার জনপ্রিয় মাধ্যম পয়েন্ট অব সেল এবং কিউআর কোড সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেনাকাটায় জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে সুরক্ষার স্বার্থে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে।

বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রেও ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে উৎসবের এই সময়ে মাঠপর্যায়ে এজেন্টদের কাছে যাতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির দিনগুলোতে গ্রাহকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখা এবং যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রকেট প্রযুক্তিতে এবার আকাশে উড়বে গাড়ি, রোডস্টার নিয়ে ইলন মাস্কের টেসলার নতুন চমক
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
পূবাইলে স্ত্রী হত্যা মামলার আসামি ১মাস পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ