ইরাক ও ইরান নীতির সমালোচনায় ট্রাম্প, যুদ্ধ ছিল ভুল সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৬, ১১:১১| আপডেট : ৩১ মে ২০২৬, ১১:১২
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক ও ইরান বিষয়ে মার্কিন নীতির অতীত অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল একটি “ভুল সিদ্ধান্ত” এবং সেখানে মার্কিন সেনাদের যাওয়া উচিত ছিল না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।”

তিনি আরও দাবি করেন, ইরান প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রের অতীত অবস্থান সঠিক ছিল না। ট্রাম্প বলেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। তবে তাদের সক্ষমতা আছে। যদি আমরা আগে কিছু পদক্ষেপ না নিতাম, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”

তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি কয়েক মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না করত, তাহলে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলতে পারত এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের ধ্বংস থেকে কিছুটা আলাদা রেখেছে। তার মতে, “ইরানের সেনাবাহিনী তুলনামূলকভাবে মধ্যপন্থী, তবে ভেতরে কিছু ভিন্ন গোষ্ঠী রয়েছে।”

তিনি বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হলেও পুরো সামরিক কাঠামো ধ্বংস করা হয়নি, কারণ ব্যাপক ধ্বংসযজ্ঞ হলে কোনো দেশের পুনর্গঠন দীর্ঘ সময়সাপেক্ষ হয়ে পড়ে।

ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে তার অবস্থান আবারও বিতর্কের জন্ম দিয়েছে।

(ঢাকাটাইমস/৩১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী