ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ১৯:২৩
অ- অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের আস্থা অর্জন করতে হলে কাজের মাধ্যমে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হয়।

আজ (বুধবার) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। কিন্তু এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। দেশের জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখেছে বলেই এই পরিবর্তন এসেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের সময়ে মানুষের স্বাধীনতা সংকুচিত হয়েছিল। এখন মানুষ মুক্তভাবে কথা বলতে ও মত প্রকাশ করতে পারছে। যারা ভেবেছিল ভয় দেখিয়ে কিংবা নির্যাতন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।’

মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, দেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা ভুলে গেলে চলবে না। এসব সংগ্রামের মধ্য দিয়েই জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে।

শিক্ষা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বর্তমানে উচ্চশিক্ষা সম্পন্ন করেও অনেক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। এ কারণে কর্মমুখী ও দক্ষতানির্ভর শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পর রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলার মেডিকেল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিত্যক্ত বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা