দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৭:৫৭
অ- অ+

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘ্টনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে।

এর আগে সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে ঘোষণা দিয়ে অভিজিৎ দীপকে জানান, তেলাপোকারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে।

তিনি বলেন, ‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে নামে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। পরে তাঁকে যন্তর মন্তরে কর্মসূচি করার অনুমতি দেয় দিল্লি পুলিশ।

তবে শর্ত দেয়া হয় শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশ সেই অনুমতি দেওয়ার পরে সমর্থকদের সরাসরি যন্তর মন্তরে হাজির হতে বলেন দীপকে।

‘ককরোচ’ পার্টির কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। অন্তত দু’হাজার পুলিশকর্মী সেখানে মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের বলা হয়, কর্মসূচিস্থলে সমস্ত পদক্ষেপের ভিডিও করতে হবে। পুলিশের কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই ভিডিও করতে হবে। পাশাপাশি সমর্থকদের বই এবং জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে হাজির হতে বলা হয়। সকলের শিক্ষার দাবিতে সেই বই হাতে রাখতে বলা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী
রামগতিতে অস্ত্র, গুলি ও টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা