লিটারপ্রতি কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা

জুনে জেট ফুয়েলের দাম কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৭:৪৬
অ- অ+

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

রবিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন ঘোষণায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের মূল্য প্রতি লিটার ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারমূল্য ও সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম জুন মাসজুড়ে কার্যকর থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, জেট ফুয়েলের মূল্য হ্রাস পাওয়ায় বিমান পরিবহন খাতের পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর