খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১৫:৫৬
অ- অ+

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০৫ সালে খেলাপি ঋণের হার ছিল ১৩ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৩ শতাংশ। যার পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার বাজেট উপস্থাপন বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০০৫ সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৭ দশমিক ৩০ শতাংশ। ২০২৫ সালের শেষে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ নেমেছে।

আমির খসরু বলেন, ২০০৫-০৬ অর্থবছরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ১৮ দশমিক ৩০ শতাংশ ছিল। এখন তা কমে ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৫০ শতাংশে নেমেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা