নবীনগরে শ্রেণিকক্ষে ছুরিকাঘাত: সপ্তম শ্রেণির চার ছাত্র আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৫:৫৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে

আহত আল জিদান সরকার ইব্রাহিমপুর গ্রামের প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে তার তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানান তার মা আয়েশা বেগম।’

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওই ছুরিকাহতের ঘটনা ঘটে। হামলাকারীরা একই বিদ্যালের সপ্তম শ্রেণীর ছাত্র- মো. সাব্বির হোসেন (১৩), আরাফাত হোসেন (১৩), রামিম (১৩) জিহাদ (১৩)তাদের বাড়ি উপজেলার ইব্রাহিমপুর গ্রামে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত শিশুদের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চার শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়। পরে তাদের প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে নবীনগর থানায় সোপর্দ করা হয়

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে আয়েশা বেগম বলেন,

স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।’

বিষয়ে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন,

ঘটনার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিভাবক জানান, শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনের অবাধ ব্যবহার, পারিবারিক তদারকির অভাব এবং সামাজিক অবক্ষয়ের কারণে অনেকেই সহিংস আচরণের দিকে ঝুঁকে পড়ছে

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। থানার ডিউটি অফিসারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়ে ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন

(ঢাকাটাইমস/১৬জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ
ইতালিতে মানবপাচার চক্রে বাংলাদেশ বিমানের কর্মকর্তা, সিআইডির অভিযানে গ্রেপ্তার
বিশ্বকাপে কোন দলের সমর্থক, ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী
দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালু করতে হবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা