এআইয়ের যুগে চাকরির বাজারে বড় ধাক্কা, ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১১:০৭
অ- অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সারা বিশ্বে মানুষের সব কাজ কেড়ে নিচ্ছে। চাকরি ও শিক্ষার ক্ষেত্রেও এখন অক্টোপাসের মতো গ্রাস করে ফেলেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের প্রভাবে চীনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাভিত্তিক ডিগ্রি বাতিল করা হয়েছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইনির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনেক পুরোনো ও প্রচলিত শিক্ষাবিষয় বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। এ কারণে এসব বিষয় ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর পরিবর্তে নতুন প্রযুক্তিভিত্তিক কোর্স চালু করা হচ্ছে।

নতুন পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয়গুলোকে।

এ বিষয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক ও কলা বিভাগের অনেক ডিগ্রি এখন শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরিতে পিছিয়ে পড়ছে। অন্যদিকে ‘এমবডিড ইন্টেলিজেন্স’সহ নতুন প্রযুক্তিভিত্তিক ডিগ্রিগুলো চীনের অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত পাঁচ বছরে চীনে ১০ হাজারের বেশি নতুন ডিগ্রি ও কোর্স চালু হয়েছে, যার বড় অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি সংশ্লিষ্ট।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এআই প্রযুক্তির কারণে অনেক কাজ এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। ডিজাইন তৈরি, ছবি বা মডেল নির্মাণসহ বিভিন্ন সৃজনশীল কাজেও এআই ব্যবহারের ফলে প্রচলিত কিছু বিষয়ে চাকরির সুযোগ কমে যাচ্ছে।

শুধু চীন নয়, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশও শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতের শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রজন্মকে প্রস্তুত করাই এসব পরিবর্তনের মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি হলেন বাংলাদেশের নাহিদা সোবহান
মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে খেলেন গরম কালাই রুটি, প্রশংসা করলেন আমের স্বাদের
একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই: “কব্জি কাটা” গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা