বায়ুদূষণে বিশ্বে ৭ নম্বরে ঢাকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ১০:৫৩
অ- অ+

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শুক্রবার সকালে ঢাকার বাতাসের মান সূচকে স্কোর ছিল ১১৭, যা ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে।

বাতাসের মান পর্যবেক্ষণকারী সূচক অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর। এ তালিকায় ইন্দোনেশিয়ার জাকার্তা ১৮৪ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং ও মিশরের কায়রো। তাদের স্কোর যথাক্রমে ১৬০ ও ১৪২।

বায়ুর মান সূচকে ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে ধরা হয়।

বায়ুর মান সূচক প্রতিদিনের বাতাসে দূষণের মাত্রা এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তথ্য দেয়।

বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে ক্ষতিকর কণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোনসহ পাঁচ ধরনের দূষক বিবেচনা করা হয়।

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। সাধারণত শীতকালে ঢাকার বাতাসের মান আরও খারাপ হয়, আর বর্ষা মৌসুমে কিছুটা উন্নতি দেখা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের সংক্রমণ অন্যতম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা