গ্রুপে পয়েন্ট সমান হলে নকআউটে ওঠা নিয়ে ফিফার নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৯:৫৩
অ- অ+

বিশ্বকাপের গ্রুপ পর্বে একাধিক দল সমান পয়েন্টে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জটিল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে কোন দল পরের রাউন্ডে যাবে তা নির্ধারণে নতুন নিয়মের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ফিফা।

নতুন নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মুখোমুখি (হেড-টু-হেড) ম্যাচের ফলাফলের ওপর। অর্থাৎ, সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সরাসরি ম্যাচে যে দল ভালো করেছে, তারা তালিকায় এগিয়ে থাকবে।

হেড-টু-হেডে পার্থক্য না হলে বিবেচনায় আসবে সামগ্রিক গোল ব্যবধান। সেটিতেও সমতা থাকলে দেখা হবে মোট গোলসংখ্যা। অর্থাৎ গ্রুপ পর্বে বেশি গোল করা দল পাবে অগ্রাধিকার।

এরপরও যদি কোনো পার্থক্য তৈরি না হয়, তখন ফিফা বিবেচনায় নেবে ফেয়ার প্লে রেকর্ড। কম হলুদ ও লাল কার্ড পাওয়া দলকে দেওয়া হবে বাড়তি সুবিধা। শৃঙ্খলাজনিত এই মানদণ্ডেও সমতা থাকলে সর্বশেষে নির্ধারণ করা হবে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী অবস্থান।

৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে আটটি সেরা তৃতীয় স্থানধারী দল।

তবে তৃতীয় স্থানধারী দলগুলোর ক্ষেত্রে আলাদা একটি র‌্যাঙ্কিং বা ‘ওয়াইল্ডকার্ড টেবিল’ তৈরি করা হবে। সেখানে প্রথমে দেখা হবে পয়েন্ট, এরপর গোল ব্যবধান, মোট গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‌্যাঙ্কিং।

ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে শুধু জয়-পরাজয়ই নয়, গোল ব্যবধান, গোলসংখ্যা এবং শৃঙ্খলাও হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গোল বা একটি হলুদ কার্ডই নির্ধারণ করে দিতে পারে কোনো দলের নকআউট ভাগ্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
এমপি আজহারুল ইসলামের ছেলে ডিবি হেফাজতে
বগুড়ায় শিশু রিফাত অপহরণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা