নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৪:২৩
অ- অ+

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান বাহাত্তরকাহন গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু খান প্রতিদিনের মতো এ দিন রাতেও তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৮টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ সেখানে শর্ট সার্কিটের ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তার গোঙানি শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

কালক্ষেপণ না করে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই সম্ভবত তার প্রাণহানি ঘটেছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, পরিবার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাত, ১৩ দিন পর সেই তরুণের মৃত্যু
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা