নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এনসিপির বিক্ষোভের নির্দেশ

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার আবহে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামাীকাল মঙ্গলবার (২৩ জুন) দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
আজ সোমবার (২২ জুন) দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল পাঁচটায় দেশের সব জেলা ও মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়।
একই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীতে বিকেল পাঁচটায় ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট।
এদিকে, আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































