ইরানকে নিয়ে বড় ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ২০:২৪
অ- অ+

ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।

সোমবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। সূত্র : আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা