দমদমিয়ায় খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ২২:০৩
অ- অ+

কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে পরে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। বাসটিতে থাকা নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন এবং অনেকে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা এবং অন্যান্য সংস্থার সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে কোস্ট গার্ডের মেডিকেল টিম আহতদের জরুরি প্রাথমিক চিকিৎসা দেয়।

এরপর আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দুর্ঘটনাসহ যেকোনো মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কবির হোসেনের মৃত্যু
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে: সমাজকল্যাণ মন্ত্রী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা