জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৪:৪৯
অ- অ+

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এতে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে।

বার্তা সংস্থা আনাদোলুরের প্রতিবেদনে বলা হয়, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রদেশে, ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সংস্থাটি আরও জানায়, জাপানের ৭ স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা তুলনামূলকভাবে মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। তবে,এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভেও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে। এছাড়া এর কেন্দ্রস্থল ইয়োকোশিবার প্রায় ৪ কিলোমিটার (২ দশমিক ৪৮ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫৬ কিলোমিটার (৩৪ দশমিক ৭ মাইল) গভীরে অবস্থিত বলে শনাক্ত করেছে সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবারও (২৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ করা হয়। জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ দিন পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল 
দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় শাস্তির চেয়ে সচেতনতায় গুরুত্ব প্রতিমন্ত্রী শাহে আলমের
বৈশ্বিক পরিবর্তনেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: শি জিনপিং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা