মালয়েশিয়া থেকে আসা নতুন মাদকের চালান জব্দ, পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৬:৫২| আপডেট : ২৬ জুন ২০২৬, ১৬:৫৮
অ- অ+

দেশে প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে আগত নতুন ধরনের মাদকদ্রব্য এমডিএমবি’র চালান জব্দ এবং মাদক চক্রের মূলহোতা ও সকল সদস্যকে গ্রেপ্তারের সফলতায় পুরস্কৃত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান।

শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট চারটি ক্যাটাগরিতে ডিএনসি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ‘সাহসিকতা’ ক্যাটাগরিতে পুরস্কার পান ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান। তিনি গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে আহত হন।

এছাড়া বুদ্ধিমত্তার সাথে মাদক উদ্ধার অভিযানে সফলতার জন্য ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলুল হক খান এবং সর্বাধিক মানি লন্ডারিং মামলা দায়ের ও তদন্তে অবদানের জন্য ডিএনসির অতিরিক্ত পরিচালক আলী আসলামকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে মালয়েশিয়া থেকে আসা নতুন মাদক উদ্ধারে পুরস্কার পান ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে রাজধানীর উত্তরায় মেহেদী হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের আধুনিক ল্যাবসহ ৬.৩ কেজি কিটামিন জব্দ ও তিন চাইনিজ নাগরিক গ্রেপ্তারপূর্বক ডার্ক ওয়েব ও নেটওয়ার্কে লেনদেনের রহস্য উদঘাটনের অভিযানের প্রশংসা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা